আসল ঔসুষ চিনার উপাই
এই ঔসুষ Beximco Pharmaceuticals Ltd. দেখে কিনুন
দাম. ৮০ পয়শা থেকে ১ টাকা হয়ে থাকে।
এই ঔসুষ Beximco Pharmaceuticals Ltd. দেখে কিনুন
দাম. ২০ টাকা থেকে ২১ টাকা হয়ে থাকে।
প্যারাসিটামল একটি সুলভ ঔষধ যা সচরাচর জ্বর ও ব্যথা উপশমে সেবন করা হয়। এটি যুগপৎ 'অ্যানালজেসিক' এবং 'অ্যান্টিপাইরেটিক' শ্রেণির ঔষধ; পানিতে সহজে দ্রবণীয়। এর অন্য নাম অ্যাসিটামিনোফেন (acetaminophen )।
প্যারাসিটামল একটি জেনেরিক নাম এবং বিভিন্ন ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রুচিমাফিক নানা নামে প্যারাসিটামল উৎপাদন ও বাজারজাত করে। প্যারাসিটামল আবিষ্কার হয় ১৮৭৭ সালে।[১১]
এটি দৈনিক সর্বোচ্চ ৪০০০ মিলিগ্রাম (৪ গ্রাম) পর্যন্ত গ্রহণ করা যায়। সাধারণত ৫০০ মিলিগ্রামের ট্যাবলেট বা ক্যাপলেট আকারে এটি বাজারজাত করা হয়। প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য সর্বোচ্চ হার প্রতি বারে ১০০০ মিলিগ্রাম। প্যারাসিটামল একটি 'ওভার দি কাউন্টার মেডিসিন' অর্থাৎ ডাক্তারের চিকিৎসাপত্র ব্যতিরেকেই এটি কিনতে পাওয়া যায়।
তাই অনেকে যখন-তখন অর্থাৎ সামান্য উপসর্গে প্যারাসিটামল গ্রহণ করে। সাধারণভাবে পার্শ্বপ্রতিক্রিয়াহীন হলেও অধিক ব্যবহার যকৃতের জন্য ক্ষতিকর। এমনকি লিভার সিরোসিসও হতে পারে। অ্যাসিটামিনোফেনে যাদের অ্যালার্জি আছে তাদের এই ঔষধ গ্রহণ করা ঠিক নয়। কিডনি সমস্যা থাকলে বা মাদকাসক্ত হলে ডাক্তারের পরামর্শ ছাড়া প্যারাসিটামল সেবন করা নিষেধ।
এটি ট্যাবলেট, সিরাপ, সাসপেনশন ও সাপোজিটর ফর্মে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে প্যারাসিটামলের সঙ্গে ক্যাফেইন মিশিয়ে প্যারাসিটামল ট্যাবলেট প্রস্তুত করা হয়। এতে ব্যথানাশক ক্রিয়া বৃদ্ধি পায় অর্থাৎ ব্যথা নিরাময়ে দ্রুততর কাজ করে।


No comments